কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

ছবি: সংগৃহীত ।

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় বহুতল ভবনের লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিং করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখনো যারা ভেতরে আটকা রয়েছেন তাদেরও উদ্ধার করা হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, ‘ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। ভবনের বেজমেন্টে থাকা গোডাউনের প্রতিটা সাটার ভেঙে কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগুন একটা জায়গায় রাখতে পেরেছি, যেন অন্য ভবনে না ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করেছি।’

শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এটি মার্কেট কাম আবাসিক ভবন। নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন জিনিস রয়েছে আর ওপরে আবাসিক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২