কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮টি গরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে দিনমজুর কৃষকের ৮ টি গরু মারা গেছে। আগুনে পুড়ে গরু মারা যাওয়ায় নিস্ব হয়ে পড়েছেন কৃষক তফিজ আকন্দ ও তার পাঁচ ছেলে।  মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পুর্বদেলুয়া দক্ষিন পাড়ার তফিজ আকন্দের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কৃষক তফিজ আকন্দ ও তার ছেলেদের দুটি গোয়ালে থাকা ৮টি গরু পুড়ে মারা যায়।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, প্রতি রাতের মতো মঙ্গলবার রাতেও গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জালিয়ে ঘুমিয়ে পড়েন দিনমজুর তফিজ। রাত একটার দিকে আগুনের শিখার তাপে ঘুম ভাঙে তাদের। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন। মুহুর্তেই তফিজ আকন্দ ও তার ছেলেদের দুটি গোয়াল ঘরের ৮টি গরু দগ্ধ হয়ে পুড়ে মারা যায়। 

দিনমজুর তফিজ আকন্দ বলেন, কোরবানিতে বিক্রির জন্য ধার-দেনা করে গরু গুলো পালন করছিলেন। তাদের সংসারের পুঁজি বলতে এই গরু গুলোই। 

 এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, আমি এখবর শোনার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা (পিআইও)কে সাথে ওই বাড়িতে গিয়েছিলাম।  ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১০

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১১

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১২