ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১০ জুন) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। সেই সঙ্গে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি সিঁড়ি বেড়ে কয়েকজনকে নামতেও দেখা গেছে। তবে ভবনটিতে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে আগুন লাগা ভবনের সঙ্গে লাগানো সিঁড়ি বেয়ে নিচে নামছেন কয়েকজন। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইতোমধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১০

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১১

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

১২