গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

ছবি সংগৃহীত ।

রাজধানীর বাণিজ্যিক এলাকা গুলিস্তানের ব্যস্ততম মার্কেটগুলোর একটি সুন্দরবন স্কয়ার মার্কেটে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২ অগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পাঁচ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

মার্কেটের নিচের তলাগুলোতে দোকান খোলা থাকায় এবং ৫ম তলায় এখনো মানুষ অবস্থান করায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে তাদের নিচে মানার অনুরোধ করা হচ্ছে, যাতে তারা কোনভাবে আটকা না পড়েন।

তৃতীয় তলায় থাকা এক দোকানী জানান, পঞ্চম তলায় প্রথমে একটি দোকানে আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পড়েছে কয়েকটি দোকানে। এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, উপরে প্রচুর ধোঁয়া থাকায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নিচের দোকানীদের কেউ কেউ মালামাল নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২