এমন স্বামী পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয় : শবনম ফারিয়া

ছবি : সংগৃহীত।

এই যুগে এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয়- স্বামীকে নিয়ে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে দেবীখ্যাত অভিনেত্রী স্বামীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

শবনম ফারিয়া বলেন, আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন।

এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত ছাড়া আর কিছুই নয়। 

বিয়ে নিয়ে অনাগ্রহ ছিল জানিয়ে ফারিয়া বলেন, একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহের মধ্যেই ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। ইনশা আল্লাহ, এখন থেকে সব কিছু ভালোই হবে।’

মূলত নতুন ঘরে ওঠার অভিজ্ঞতা নিয়ে এই পোস্টে অভিনেত্রী বলেন, আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই ক’দিনেই আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি— আর তাতেই আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।

গত বছরেএর সেপ্টেম্বরে বিয়ে করলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া।

স্বামীর নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

মা প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

'আট দফা' থেকে 'এক দফা' - শফিকুর রহমানের হুশিয়ারি

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১২