আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত 

কেরু চিনিকল এলাকায় একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার সময় কেরু এন্ড কোম্পানি'র আকন্দবাড়িয়া পরিক্ষা মুলক কৃৃষিখামারে অনুষ্ঠিত অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া। উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাাঠ দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানি'র ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু চিনিকলের মহা ব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ, বীজ)  দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (জৈব সার) জাকির হোসেন, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) চুয়াডাঙ্গা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওবায়দুল্লাহ শেখ, আখচাষী  সিরাজুল ইসলাম মনি, শামিম হোসেন, আফজালুর রহমান ধীরু প্রমুখ। 

অনুষ্ঠানে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আখের অধিক ফলন পেতে হলে আগামী আখ চাষের কোন বিকল্প নেই। অবিলম্বে আখের মূল্য বৃদ্ধির দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন আগামী রোপন মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধির ঘোষনা আসবে। আখ চাষ বৃদ্ধি করেন, আখ চাষে অধিক লাভবান হবেন, এর জন্য সবধরনের সহায়তা কেরু এন্ড কোম্পানির পক্ষ থেকে করা হবে বলে উপস্থিত আখচাষীদেরকে আস্বস্ত করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২