উল্লাপাড়ায় ১৪শ কৃষকের মাঝে সার বীজ বিতরণ

উল্লাপাড়ায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে কৃষি প্রনোদন হিসেবে কৃষি পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা চত্তরে ১৪শ কৃষকের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে সার বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

জানা গেছে, উপজেলার প্রান্তিক কৃষকদের প্রতি বিঘা জমি চাষাবাদ করতে প্রতিজনকে পাঁচ কেজি উফসী রোপা আমন বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ১৪শ কৃষককের মাঝে এ প্রনোদনা বিতরণ করা হয়েছে।

এসময় উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উল্লাপাড়া উপজেলায় প্রতিটি ফসলের ভালো ফলন হয়ে থাকে। এ উপজেলায় পতিত জমি নেই বললেই চলে। আমরা নানান উপায়ে কৃষকদের কৃষি কাজে উদ্বুদ্ধ করছে। সরকার প্রতিবছর কৃষকদের জন্য যে প্রনোদনা দেন তা আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিতে সঠিক ভাবে বিতরণের চেষ্টা করি। প্রকৃত কৃষকের হাতে আমরা কৃষি প্রনোদনা তুলে দিচ্ছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২