নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ছবি: সংগৃহীত

দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী সফল ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়ে তনি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ফেসবুকে পোস্টে তনি লিখেছেন, ‘সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে’।

অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সি শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

(বিনিউজ/১৫জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২