চুয়াডাঙ্গার জীবননগরে বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। 

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ জরিমানা করেন।

উপজেলার বালিহুদা পূর্বপাড়া গ্রামে মেয়ের বাড়ীতে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা, পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তার সত্যতা পায়। এ সময় মেয়ের বাবা আবুল কাশেমকে ওই জরিমানা করা হয়।

অভিযুক্ত মেয়ের বাবা নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেন। 

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন,'বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন'।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২