মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার উত্তর তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন মো. পারভেজ মিয়া (৩৩) ও তার বাবা আবুল বাশার (৫৯)। তারা সম্পর্কে বাবা-ছেলে। উভয়েই উত্তর তরা গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে আসামি আবুল বাশারের বসতবাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মো. পারভেজ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং আবুল বাশারের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২