পাবনায় ইটভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হচ্ছে কৃষকদের ধান

ছবি সংগৃহিত।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে নষ্ট হয়ে গেছে অর্ধ শতাধিক কৃষকের অন্তত ৭০ বিঘা জমির ধান। পচন ধরেছে গাছের আমসহ ফলমূলে। 

কৃষকদের অভিযোগ, পার্শ্ববর্তী এইচ আর এম ব্রিকস নামের একটি ইটভাটার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত গ্যাসের প্রভাবে পুরে গেছে মাঠের ধান আর গাছের ফল। এ অবস্থায় ক্ষতিপূরণসহ ইট ভাটা বন্ধের দাবি তাদের।

তারা বলেন, ভাটাটা একদম বন্ধ করতে চাচ্ছি। যাতে কৃষকরা বারবার এরকমভাবে প্রতারিত না হয়। কারণ, একটা জমি আবাদ করতে আমাদের প্রচুর টাকা খরচ হয়। দুই বছর ধরে ভাটা দিয়ে ফসলের অনেক ক্ষতি করতেছে। যেখানে ২০ মণ ধান হয় সেখানে আমরা ৭ থেকে ৮ মণ পাচ্ছি। 

পাবনার বেড়হাউলিয়ার এইআরএম ব্রিকসের সত্ত্বাধিকারী হাসান আলী বলেন, ভাটার কারণে এই ক্ষতি হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। যদি আমার ভাটার কারণে এমন হয় তাহলে আমি পদক্ষেপ নিবো। 

ভাঙ্গুড়া উপজেলার কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, কৃষকদের এবং ইটভাটার মালিককে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত হয় সেটা আমরা গ্রহণ করবো।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২