উল্লাপাড়ায় ৫০ রকম ফলের সমারোহে প্রদর্শনী

ছবি- বিনিউজ ।

দেশীয় প্রজাতির ৫০ রকমের ফলের সমারোহে উল্লাপাড়ায় ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ফল প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।

ফল প্রদর্শনীতে দেশীয় প্রজাতির ৫০ রকমের ফল। কাঁঠাল, কদবেল, ঢেউয়া, গাব, আনারস, করমচা, জামরুল, নারিকেল, কলা, আমড়া, তাল, লেবু, জাম্বুরা, ডালিম, বেল, সফেদা, চালতা লটকন ইত্যাদি। 

মুলত দেশীয় প্রজাতির হারিয়ে যাওয়া কিছু ফলকে মানুষের মধ্যে উপস্থিত করা এবং এসব ফলের গুনাবলি সম্পর্কে সাধারন মানুষকে জানানো হয়। এসময় স্কুল কলেজ বন্ধ থাকলেও উপজেলা পরিষদের আশপাশের অনেক শিক্ষার্থীই প্রদর্শনীতে উপস্থিত হয়ে হারিয়ে যাওয়া ফলের সাথে পরিচিত হন। একসময়ের সুপরিচিত সফেদা, ঢেউয়া চালতা করমচা ফলের প্রতি সকলের বেশী আগ্রহ দেখা গেছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, একসময় গ্রাম অঞ্চলের মানুষের অতি পরিচিত ছিলো করমচা, সফেদা, লটকন, চালতা ঢেউয়া ফল। কালের বিবর্তনে এসব ফল তেমন দেখা যায় না। এসব মৌসুমী ফল গুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। আমাদের এই প্রদর্শীনর মাধ্যমে সব রকমের ফলের সাথে পরিচিত হতে পারবে সকলে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২