হাসিনাকে আজীবন সদস্য চাওয়া ইমি ভোট পেলেন ৬৮

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮টি ভোট পেয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি।

বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণার সময় এ তথ্য জানান ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

ইমি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল ছাত্র সংসদে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন।

সে সময় ভিপি নুরুল হক নুর এই প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই। কৃতজ্ঞতাবশত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’

পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়, যদিও নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২