টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের বিদ্যুৎচালিত মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।   

মৃত শরিফুল ইসলামওরফে বরু (৫০) দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান , সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির মালিক কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম ফজরের নামাজের জন্য অজু করতে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে গেলে দেখতে পান, হাতে কাঁচি নিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরের মেইন তারের পাশে মৃত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে ছুটে আসে ছেলে আশরাফুল ইসলাম, প্রতিবেশী রশিদুল ইসলামসহ স্থানীয়রা।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। 

ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

১

বাজারে মাছ-সবজির চড়া দাম, বেড়েছে ডালও

২

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কারও দাসত্ব করে ন

৩

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

৪

শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

৬

রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

৭

অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

৮

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

৯

মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

১০

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

১১

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

১২