ভোটের দিন সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করল ইসি

ছবি সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৩ জুলাই) ইসি সচিব আখতার আহমেদের সই করা ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ভোটের দিন সাংবাদিকেরা যাতায়াতে মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন পাবেন। তারা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে কোনোভাবেই গোপনকক্ষের ছবি তুলতে পারবেন না।

নীতিমালা অনুযায়ী, ভোটকক্ষ থেকে সাংবাদিকদের সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলায় মানা রয়েছে। নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তা।

এই নীতিমালা অনুযায়ী প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বিদেশি সাংবাদিকদের প্রয়োজনীয় অনুমতি প্রদান করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনেও এই নীতিমালা কার্যকর থাকবে বলে জানিয়েছে কমিশন।

 

কী করা যাবে, কী করা যাবে না

  • ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
  • পরে প্রিসাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।
  • গোপনকক্ষের ছবি তোলায় বারণ।
  • একসঙ্গে দুটির বেশি প্রতিষ্ঠানের কর্মী ভোটকক্ষে যাবেন না।
  • ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না।
  • ভোটকক্ষে সাক্ষাৎকার নেয়া যাবে না।
  • ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
  • ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।
  • ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে; কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না।
  • ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

১০

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

১২