প্রবাসীদের জন্য ‘প্রক্সি’ ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

ছবি সংগৃহীত।

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাদের জন্য ‘প্রক্সি ভোটিং’ করেছেন তিনি। 

আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানান তিনি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। জানা গেছে, প্রক্সি ভোটের ক্ষেত্রে একটি অ্যাপ থাকবে। যেখানে প্রবাসী তার নমিনি ঠিক করে দেবেন। সেই নিমিনি পরবর্তীতে ভোট দিতে পারবেন।

এ বিষয়ে এনআইডি নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক আব্দুল মমিন সরকার বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য কয়েকটি প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল। এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রক্সি ভোটিংয়ের বিস্তারিত প্রস্তাব দাখিল করতে বলেছে কমিশন। সেই প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে ৪০ দেশে বসবাসকারী প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উপায় খুঁজছে ইসি। এক্ষেত্রে কোনো উপায় বের হলে প্রায় দেড় কোটি প্রবাসী সংশ্লিষ্ট দেশে বসেই নিজের ভোট দিতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২