পেটের চর্বি থেকে মুক্তি পেতে যে পানীয় সহায়ক

ছবি: সংগৃহীত।

শরীরে অতিরিক্ত ওজনের কারণে বাসা বাঁধতে পারে নানা রোগ। তাই আজকাল সচেতন মানুষেরা বাড়তি ওজন নিয়ে সতর্ক হয়েছেন। সে জন্য মেদ ঝরাতে কেউ জিমে গিয়ে ঘাম ঝরান, কেউ বা কড়া ডায়েটের বিধিনিষেধ মানেন। কারো আবার পছন্দ শর্টকাট পন্থা।

কিন্তু যেটাই ফলো করুক না কেন, দ্রুত ওজন কমানো মোটেই সহজ কথা নয়। উপরন্তু শরীরের ওপর এর নেতিবাচক প্রভাবও পড়ে। তবে ‘ওয়েট লস’ ডায়েটে একটি পানীয় রাখলে দারুণ উপকার পেতে পারেন। আর সেটি হলো ডাবের পানি

বিশেষজ্ঞদের মতে, টানা দুই সপ্তাহ প্রতিদিন ডাবের পানি পান করলে শরীরে নানা উপকার পাওয়া যায়। 

ডাবের পানি শরীরের জন্য এক প্রাকৃতিক ‘ডিটক্স ড্রিঙ্ক’। এতে ক্যালরি খুব কম, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। ডাবের পানিতে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ইলেকট্রোলাইটস, যা শরীরের বাড়তি পানি ও সোডিয়াম বের করে দেয়।

পুষ্টিবিদদের মতে, ডাবের পানিতে থাকা প্রাকৃতিক এনজাইম ও খনিজ হজমশক্তি উন্নত করে। এটি শরীরে মেটাবলিজম বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয় এবং চর্বি জমে না। তা ছাড়া এটি শরীরের টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে, যা ত্বক ও পেট দুটিই ভালো রাখে।

আপনি যদি নিয়মিত হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারের সঙ্গে ডাবের পানি খান তাহলে পেটের ফোলাভাব অনেকটাই কমে যাবে, বাড়বে হজমশক্তি, শরীর থাকবে হাইড্রেটেড, মুখে ও ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

ডাবের পানি ওজন কমানোর জন্য কোনো জাদু নয়। এটি শরীরের ভারসাম্য ও হজম ঠিক রাখে, যা পেটকে চর্বি কমাতে সাহায্য করে। তাই প্রাকৃতিক উপায়ে পেট কমাতে ডাবের পানি হতে পারে আপনার গোপন অস্ত্র!


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২