জীবননগরে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে দোস্ত এইডের সেলাই মেশিন বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গ্রামীণ নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, উপজেলার সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন  প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতে করে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং পরিবার ও সমাজে তাদের আর্থিক অবদান বাড়াবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন এই মেশিন ব্যবহার করে স্বনির্ভর হতে পারেন, সেজন্য ধারাবাহিকভাবে সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২