বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

ছবি সংগৃহীত ।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এক দলকে কোলে করে রাখবেন, আরেক দলকে কাঁধে রাখবেন- বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম (কর্মসূচি) করবেন না। আমরা সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন। দেশে শান্তি ফিরবে। না দিলে আমরা ভাবব, দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মৌন মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত বিএনপি ও ছাত্রদলের শহীদদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

জাতীয় নির্বাচন দ্রুত দেয়ারও দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন। দিলে দেশের আজকের অশান্ত পরিস্থিতি শান্ত হবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন।’

বিএনপি ও ছাত্রদলের ৪২২ জন শহীদের স্মরণ করে মির্জা আব্বাস বলেন, ‘শহীদরা কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন করেনি। বিশেষ কিছু দল এই ঘটনাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে।’

বিএনপিকে আওয়ামী লীগের দলে ভেড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। ১৭ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য। বিএনপি নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ হবে না।’

বিএনপির মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আয়োজিত এই দোয়া ও মৌন মিছিলে মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১০

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১১

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১২