চুয়াডাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গা পৌর এলাকার পাঁচপকেট নামক রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জিআরপি (রেলওয়ে ফাঁড়ি) পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।

রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই ) জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার দেহের খণ্ডাংশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৯টায় রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ও তার বয়স  আনুমানিক ৭০ বছর বয়সী বলে ধারণা করছি।

 

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তারা মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২