পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত।

পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

সাত দফা দাবিতে পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার আয়োজনে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: মোঃ উজ্জল হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: রকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোঃ মহসীন আলী, কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম প্রমুখ।

সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে  মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২