রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার: ইসি সচিব

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। 

এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে এসব বিষয় চূড়ান্ত করতে হবে। এ মাসের মধ্যেই মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে একাধিক সংলাপ সম্পন্ন করেছে কমিশন। নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সংস্থাটি।

সচিব জানান, সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।

সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে ইসি সচিব বলেন, কবে, কাকে ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ‘দোসর’ দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির প্রতীক ও দলীয় বিভক্তি নিয়েও ইসিতে আবেদন রয়েছে। এমন অবস্থায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে ঠিক করা হবে কাদের ডাকা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সংলাপের সময়সূচি জানিয়েছে কমিশন।

সকাল ১০টা থেকে দুপুর ১৩টা পর্যন্ত যেসব দলের সঙ্গে সংলাপ হবে-

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেসব দলের সঙ্গে সংলাপ হবে-

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

১০

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

১১

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

১২