ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। এতে আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটো।
ভরাডোবা হাইওয়ে থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মহাসড়ক অবরোধ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে সিএনজি চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ভকলুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০ টার দিকে খবর আসে গ্যাস না পেয়ে এসএনএস সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। এমন খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি ২০/২৫ জন সিএনজি চালক মহাসড়কের মাঝখানে একটি সিএনজি দাড় করিয়ে সড়ক অবরোধ করে রাখে। পনে আমি জানতে চাই- কারা সড়ক অবরোধ করেছে? তখন কেউ কোন কথা বলেনি। এমতাবস্তায় আমিসহ পুলিশের অন্যান্য সদস্যরা সিএনজি সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, এসএনএস পাম্পে গ্যাস ছিল না। তাই সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করে।