কাল থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

ছবি : সংগৃহীত।

দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৬২ আসনের উদ্বোধনী এই ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, যা এই রুটের যাত্রীদের ব্যাপক চাহিদার প্রতিফলন।

বুধবার (২৮ জানুয়ারি) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, প্রথম ফ্লাইটটি সম্পূর্ণ বুকড। দ্বিতীয় ফ্লাইটের অধিকাংশ টিকেটও ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন— বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, ঢাকা-করাচি সার্ভিসটি ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে। এই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে সার্ভিস চালিয়ে যাওয়া বা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান জানিয়েছে, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি নির্দিষ্ট করিডর দিয়ে পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের অনুমতিসহ এই রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব অনুমোদন দিয়েছে।

এয়ারলাইনস কর্মকর্তারা জানান, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা এবং সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ফলে ২০১২ সালের পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে এই রুটের যাত্রীদের দুবাই, দোহা বা শারজা ট্রানজিট ব্যবহার করে বিমানযাত্রা করতে হয়েছে। এতে তাদের সময় ও ভাড়া দুটোই বেশি লেগেছে।

বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে যাত্রীদের সময় ও ভাড়া সাশ্রয় হবে এবং দু’দেশের মধ্যে আকাশপথে সংযোগ আরো দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২