চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  এ সময় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম-অব্যবস্থাপনার জন্য জরিমানা করেন ভোক্তা অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়,আজ বুধবার ( ৩ সেপ্টেম্বর) সদর উপজেলা হাসপাতাল রোড  এলাকায় সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  তদারকিমূলক  এ অভিযান পরিচালনা করা হয়। আরো জানায় , জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। 

এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় যৌথ স্বত্ত্বাধিকারী জান্নাতুল, হাসান,ইসমাঈল, হাসনাত, শাকিল এবং ওলি, জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মো: মমিনুল ইসলাম এর নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ৩০,০০০/-করে  সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৬০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টীম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

১

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

২

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৪

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৫

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৬

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

৭

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

৮

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

৯

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

১০

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

১১

কমলো সোনার দাম

১২