প্রথম আলো-ডেইলি স্টার নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়  আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। জুলাই যুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকারগুলো আজ হুমকির মুখে। এই পরিস্থিতি শুধু সংবাদমাধ্যমের জন্য নয়, দেশের জনগণের জন্যও বিপদজনক।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে প্রেস ইনস্টিটিউটে এক প্রকাশনা উৎসবে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত। পাশাপাশি হাদির মতো যারা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছেন, তখন তাদের হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই হত্যা করেছে জিয়াউর রহমানকে। একইভাবে হাদিকেও হত্যা করা হয়েছে।

এদিকে, আলাদা কর্মসূচিতে ভোটের সম্ভাবনা নষ্ট করতে সক্রিয় চক্রকে সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২