শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি

ছবি : সংগৃহীত।

শুক্রবারের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে কাফরুলে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে এই দাবি জানান তিনি। 

এছাড়া আগামী নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে হয় সেই আহবানও জানিয়েছেন এই জামায়াত নেতা। দাবি করেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি, কেন্দ্র দখলের মতো পরিস্থিতি তৈরি হবে না। 

মুজিবুর রহমান অভিযোগ করেন, এখন পর্যন্ত দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। 

এ সময় নির্বাচনের আগে দ্রুত সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি। বলেন, ভোটের আগে সমতল পরিবেশ নিশ্চিত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২