বাংলাদেশপন্থি সবাইকে এক হওয়ার আহ্বান ডাকসু ভিপির

ছবি : সংগৃহীত।

ছাত্রদল হোক বা ছাত্রশিবির, বাংলাদেশপন্থি সবাইকে এক হতে হবে। এখন যারা আমাদের শত্রু, তাদের মোকাবেলা না করে যদি নতুন বাংলাদেশে আবারও স্পেস দেয়া হয়, তাহলে সামনে আরও বড় ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই স্মৃতি গ্রন্থের মোড়ক’ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘জুলাইকে নানা উপায়ে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। বলা হচ্ছে এটা নাকি শুধু একটা আন্দোলন, কিংবা ক্ষমতার পালাবদল। ‘জুলাই কি শুধু আন্দোলন ছিল? শুধু ক্ষমতার পালাবদল ছিল? শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কি দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছে? আমাদের রুদ্রসেন কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে? আবু সাঈদ, ওয়াসিম, শান্তরা কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে?’

ডাকসু ভিপি আরও বলেন, ‘যারা পঙ্গু হলো, হাত-পা হারালো তাদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তাদের পুরো জীবন এখন অনিশ্চয়তায় পড়ে আছে। তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ছাত্রশিবির শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

১২