সিট না পাওয়া যোগ্য ছাত্রীদের আবাসন সহায়তা দেবে ঢাবি

আবাসিক হলে সিট পাওয়ার যোগ্য হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব ছাত্রী আবাসন সংকটের কারণে সিট পাচ্ছেন না তাদের অস্থায়ী আবাসন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে ঢাবির আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লালরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, অস্থায়ী আবাসনের আওতাভুক্ত প্রত্যেক ছাত্রী মাসে তিন হাজার টাকা করে পাবেন।

ঢাবি কোষাধ্যক্ষ বলেন, ‘আমাদের নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য দ্রুতই কোনো সমাধান করতে পারছি না। তবে অস্থায়ীভাবে আবাসন সুবিধার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাজেটের বাইরে একটা ফান্ড কালেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, সিট পাওয়ার যোগ্য কিন্তু সিট সংকটের কারণে যাদের হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না তারা মাসিক তিন হাজার টাকা করে আবাসন সুবিধা দেব।

এ বিষয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে হলগুলোতে কারা সিটে থাকতে চায় সেটা জানতে চাওয়া হয়েছে বলেও জানান ঢাবি কোষাধ্যক্ষ। এরপর যাচাইবাছাই করে কাজ শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং ছাত্রী হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

(বিনিউজ/১৫জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২