চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনায় ভোক্তা অধিকারের অভিযান

চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনায় বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রবিবার (২ মার্চ)  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক চুয়াডাঙ্গা  জেলা কার্যালয় শিল্পনগরী  দর্শনা বাজারে  অভিযান পরিচালিত হয়।

সকাল সাড়ে ১০ টা  থেকে দুপুর ১২ পর্যন্ত পরিচালিত অভিযানে ঔষধ, কসমেটিক্স, মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা না প্রদর্শন  করার কারণে মো: আব্দুল ওদুদ এর প্রতিষ্ঠান এম আর স্টোরকে ৪০০০/-ও  মো: জহিরুল ইসলামের প্রতিষ্ঠান সরদার স্টোর কে ৪০০০/- এবং মো: জসিম উদ্দিন এর প্রতিষ্ঠান দেওয়ান স্টোরকে ৫০০০/-সহ সর্বমোট ১৩,০০০/-  জরিমানা আরোপ ও আদায় করা হয় । 

এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা,  সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন  শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো: রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২