ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা নিঃসন্দেহে জাতিকে বিভক্ত করার ফরমায়েশ। প্রয়োজনে এ ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা যে জুলাই সনদের স্বাক্ষর করেছিলাম। সেখানে স্পষ্টত কিছু বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। অথচ সুপারিশমালায় সেগুলো বাদ দেয়া হয়েছে। এটা এক ধরনের প্রতারণা। তাছাড়া অনেক এজেন্ডা সুপারিশ মেলায় নতুন করে যোগ করা হয়েছে। যেগুলো আলোচনার টেবিলে ছিল না।

বিএনপি মহাসচিব বলেন, ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে ঐকমত্য কমিশন। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি। এ সময় জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি কোনোভাবেই মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিশনের সুপারিশের বিষয়ে ইতিবাচক হলে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২