এনবিআরে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষিত ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। 

শনিবার (২৮ জুন) সকাল থেকে আগারগাঁও এর প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।

পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও চলমান থাকার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কার্যালয়ে আইডি কার্ড দেখানোর পর কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, শুক্রবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব দফতর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে, মাঠ পর্যায়ের দফতরে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এমন বাস্তবতায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পাল্টা এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেয়। কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও জানানো হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২