ময়মনসিংহের পশুর হাটে নজর কাড়ছে ‘কমিশনার’

ছবি: সংগৃহীত।

গলায় মোটা চেইন, দেখতে বিশাল। নাম তার ‘কমিশনার’। ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন সার্কিট হাউজ মাঠে কোরবানির পশুর হাটে আলাদা করে নজর কেড়েছে এই বিশাল ষাঁড়টি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পশুর হাটে গিয়ে দেখা যায়, বিশাল দেহি কালো রঙের এক ষাঁড় গরু বাঁধা। সামনেই ঝুলানো “কমিশনার” লেখা প্ল্যাকার্ড। ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার বাসিন্দা মো. জুয়েল লালনপালন করেছেন ষাঁড়টি। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায় তার খামার। খামারে আরও ১৫-২০টি গরু রয়েছে।

সার্কিট হাউজের এই হাটে ৩টি ষাঁড় নিয়ে এসেছিলেন তিনি। কমিশনার ছাড়াও ছিল মটু এবং চমচম। মটু ও চমচম বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ টাকা করে। কমিশনারের দাম চাচ্ছেন ৬ লাখ ৮০ হাজার টাকা। তবে, সাড়ে ৫ লাখ হলে বিক্রি করে দেবেন বলে জানান খামারি মো. জুয়েল।

কমিশনার নাম রাখার বিষয়ে তিনি জানান, ষাঁড়টি একটু অলস প্রকৃতির। খাওয়া ছাড়া সব সময় শুয়ে-বসে থাকে বলেই নাম রেখেছেন কমিশনার।

ষাঁড়টি তিন বছর ধরে পালন করছেন। গমের ভুসি ও ঘাস খাইয়ে পালন করেছেন। মোটাতাজা করতে অন্য কোনো কিছু ব্যবহারও করেননি। এমনকি গবাদিপশুর ফিডও ব্যবহার করা হয়নি বলে জানান খামারি।

খামারি মো. জুয়েল বলেন, সাড়ে ৪ লাখ পর্যন্ত দাম উঠেছে কমিশনারের, সাড়ে পাঁচ লাখ হলে বিক্রি করব। সাথের দুইটি সাড়ে ৪ লাখ করে বিক্রি করেছি।

ময়মনসিংহ জেলায় কোরবানির ঈদ উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মোট ১৫২টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসে। সার্কিট হাউজের এই হাটটি চলবে ঈদেরদিন সকাল পর্যন্ত।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ১৩টি উপজেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে ২ লাখ ৪ হাজার ১৪৮টি। বিপরীতে জেলার চাহিদা রয়েছে ১ লাখ ৮১ হাজার ২৬৬টি পশুর। অর্থাৎ চাহিদার তুলনায় জেলায় ৪৪ হাজার ৮৮২টি পশু উদ্বৃত্ত রয়েছে।

প্রস্তুত করা পশুর মধ্যে গরুর সংখ্যা সবচেয়ে বেশি। জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৪৭টি গরু। এছাড়াও রয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬৬টি ছাগল, ৫ হাজার ৩৪৪টি ভেড়া এবং ৮৮৬টি মহিষ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, ঈদকে ঘিরে বড় চ্যালেঞ্জ থাকে। আমাদের মাঠপর্যায়ের সহকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুরো জেলার জন্য ৫৬টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করছি। যারা কোরবানির হাটগুলোতে কাজ করবেন।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু আছে কোরবানিযোগ্য, তাই বাইরে থেকে যেন কোনো পশু অবৈধভাবে না আসে সে জন্য তৎপর রয়েছি। আমরা চাই আমাদের খামারি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যাতে সঠিক দাম পায়।

কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপত্তা ও হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কাজ করছে পুলিশ প্রশাসন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, কোরবানির পশুবাহী গাড়ি কোথাও যেন আটকে না থাকতে হয় এবং হয়রানির শিকার না হয় সেজন্য আমরা তৎপর রয়েছি। অপরাধী চক্রের অপৎপরতা রোধ ও জাল টাকার বিস্তার ঠেকাতে হাটগুলোতে পোশাকে পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২