চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত

চুয়াডাঙ্গায় গৃহবধু লাইলী সুলতানা কুমকুম হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত এবং এ মামলায় শুকুর আলীর পিতা আসান মল্লিক ও মা সাহেদা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  (জেলা ও দায়রা জজ)  সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ডে দন্ডিত শুকুর আলী  আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার আসান মল্লিকের ছেলে।  শুকুর আলী পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়,  আলমডাঙ্গার  এনায়েতপুর গ্রামে ২০১৪ সালের ২৭ নভেম্বর যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে লাইলী সুলতানা কুমকুমকে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় কুমকুমের পিতা  আলমডাঙ্গার পারদূর্গাপুরের  সামসুল জোয়র্দ্দারে মেয়ে কুমকুমকে হত্যার অভিযোগে স্বামী শুকুর আলী, শশুড় আসান মল্লিক ও শাশুড়ি সাহেদা খাতুনকে আসামী করে আললমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্তশেষে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান শুকুর আলীসহ তিন জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুকুর আলীকে মৃত্যদন্ড এবং দুইজনকে খালাসের আদেশ দেন আদালত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২