চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

ছবি সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে এবং ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য ১৯ জুলাই শনিবার সোহরাওয়াদী উদ্যানের জাতীয় সমাবেশ সফল করতে সাংবাদিক সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াত। 

বুধবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন  দলের  ৭ দফা কর্মসূচি উল্লেখ্য করে বলেন, নির্বাচনে  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সকল গণহত্যার বিচারসহ প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও  এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। 

সব শেষে জামায়াতের জেলা আমীর বলেন, গোপালগঞ্জের ঘটনায় আজ বুধবার বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করবে জামায়াত। 

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,  জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান,  জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা - আসনের সংসদ সদস্য  প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি এড. মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,  জেলা অর্থ সম্পাদক  কামাল উদ্দিন,  পৌর জামায়াতের আমীর  এড. হাসিবুল ইসলাম,  পৌর নায়েবে আমীর মাহবুব আশিক,  সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি  হাফেজ এমদাদুল্লাহ  জামেন ও সাবেক জেলা সভাপতি  হুমায়ুন কবির


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২