সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, সফরকালে ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস। পাশাপাশি এই সময়ে চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান ছাড়াও চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ বা সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্বসহ ৯ আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ ও মধ্যাহ্নভোজ-৪), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা।

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে চার দিনের সফরে গত ২০ জানুয়ারি রাতে ইউরোপের দেশটির উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন প্রধান উপদেষ্টা। পরদিন ২১ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছায়।

 

বিনিউজ/এলএ 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২