নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহিত।

সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ পদকে ভূষিত করা হয়।

চলতি বছর একুশে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন।

সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত) সম্মানজনক পদক লাভ করেন।  

এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একুশে পদকের জন্য নির্বাচিত হয়েছেন।বাংলাদেশের কোনো ক্রীড়া দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। ১৯৭৬ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষাসৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে আসছে।  

প্রতিবারের মতো এবারও একুশে পদকপ্রাপ্তদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় শহিদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১০

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

১১

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

১২