বিপিএলের উদ্বোধনী দিনের খেলার সূচিতে পরিবর্তন

ছবি : সংগৃহীত।

বিপিএলের দ্বাদশ আসরের পর্দা ওঠার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মাঠের লড়াই।

উদ্বোধনী দিনে ম্যাচের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য এই পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিপিএল ইভেন্ট টেকনিক্যাল কমিটি জানিয়েছে, ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। 

প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত।

মূলত ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে এই সময়সূচি কেবল উদ্বোধনী দিনের জন্যই প্রযোজ্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২