চুয়াডাঙ্গায় আনন্দ র‍্যালির মধ্য দিয়ে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহর প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনরায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের দীর্ঘ ৪৯ বছরের পথচলার গৌরবময় ইতিহাস স্মরণ করেন। 

তারা বলেন, আদর্শিক শিক্ষা ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়তে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চুয়াডাঙ্গার সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনে আগামী দিনগুলোতেও তারা রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত এ সমাবেশে জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‍্যালিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১০

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

১২