গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনী সভায় তিনি এ কথা জানান। 

বিএনপি সংস্কার চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক চাই না? চাইতো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মতো ফ্যাসিস্ট না হোক; জবাবদিহিতা থাক তাই না? এটাকেই আমরা বলতেছি ‘‘হ্যাঁ’’ ভোট।’ 

তিনি বলেন, ‘আপনাদের দুইটা ব্যালট দেওয়া হবে- একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। তুমি সংস্কার চাও কি চাও না। আপনি যদি সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না ভোট দেন তাহলে সংস্কার হবে না। তাহলে তো আবার পেছনে পরে যাবো, এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটে সিলটা মারবো।’ 

তিনি আরও বলেন, ‘এই ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কি আগের মতো চলবে, না নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, টগবগে যুবক। সবাই দেখছেন তো। যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার চাই একজন তরুণ। যে নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।’ 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের এ কথা জোর দিয়ে বলতে চাই- আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে, এটার সাহস কেউ যেন না পায়।’ 

সভায় উপস্থিত সবার কাছে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ, সপ্তাহে কোন দিন ও কখন যাবেন

আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’

মিঠুন কে দেখতে হাসপাতালে দেব,আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

আগামী মাস থেকে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স

তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

উন্মুক্ত টেন্ডার ছাড়া জ্বালানি আমদানির অনুমোদন না দেয়ার আহ্বান ফুয়াদের

১০

বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান

১১

বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১২