গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত।

নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় এক মোবাইলফোন ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৮)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যাবসায়িক পার্টনার জাহিদ নামের আরেক ব্যবসায়ী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে প্রযুক্তি ব্যবহার করে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল এলাকার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় ব্যবসায়ী মিজানুরের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

পরে পরিবারের সদস্যদের শনাক্তের ভিত্তিতে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ওসি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

মৃত মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম বলেন, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যাবসায়িক পার্টনার জাহিদ নামের এক ব্যবসায়ী। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি তার স্বামীর ব্যাবসায়িক পার্টনার জাহিদসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২