ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

ছবি : সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সব রুটে বাস চলবে। যাত্রী ও শ্রমিকদের ভোগান্তির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন-এমন অভিযোগে এনসিপির নেতা-কর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে গত শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থান নেন। এ সময় তারা চার দফা দাবি জানান।

 

ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেয়ার প্রতিবাদে শনিবার দুপুর ১২টা থেকে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেন। ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২