বুড়িমারী এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্ব, দুর্ভোগে ঘরমুখো মানুষ

ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশিরভাগ আন্তঃনগর ট্রেন সময়মতো কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেলেও বিলম্বের শিকার হয়েছে বুড়িমারী এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা থেকে লালমনিরহাটগামী ট্রেনটি নির্ধারিত সময়ে না ছাড়ায় ভিড় লক্ষ্য করা গেছে প্ল্যাটফর্মে।

 

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ে।

 

স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো একে একে ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও দীর্ঘ সময় ট্রেনটির প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়নি। এতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ে। প্রচণ্ড গরমের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

 

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন বলেন, লালমনিরহাট থেকে আসার পথে বগুড়ার একটি স্থানে বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সে কারণে কিছুটা দেরি হচ্ছে।  চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে সেটি তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

১০

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

১১

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

১২