প্রবীণ আলেম মাওলানা রফিকুর রহমানের দাফন সম্পন্ন

মাওলানা রফিকুর রহমানের জানাজা। সংগৃহিত ছবি

খুলনা দারুল উলুম মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম, বাগমারা মারকাজুল উলুম মাদরাসার সদরুল মুহতামিম মাওলানা রফিকুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খুলনা নিরালা তাবলিগ মারকাজ মসজিদে বাদ আসর নামাজে জানাজা শেষে নগরীর নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ইমাম পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আবুল কাশেমসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর অত্যন্ত প্রিয় ও আত্মত্যাগী ছাত্র যারা ছিলেন তাদের মধ্যে মাওলানা রফিকুর রহমান (রহ.) ছিলেন অন্যতম।

তিনি ইন্তেকালের আগ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭ টা ২৫ মিনিটে এই প্রখ্যাত আলেম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা রফিকুর রহমান ১৯৩৯ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তেলজুরি গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ফরিদপুর বাহিরদিয়া মাদরাসা, গহরডাঙ্গা মাদরাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করে ঢাকার লালবাগ মাদরাসা থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেন।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য ছাত্র-অনুরাগী রেখে গেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

১২