ইন্দোনেশিয়ায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলাকালে ভবন ধস, নিহত ৩

ছবি : সংগৃহীত।

ইন্দোনেশিয়ায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলাকালে একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির জাভা দ্বীপের বগর জেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি বলেন, পশ্চিম জাভার বগর জেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে একটি কমিউনিটি হলে কোরআন তেলাওয়াতের জন্য জড়ো হয়েছিলেন প্রায় একশ মানুষ। এ সময়  হঠাৎ ধসে পড়ে ভবনটি।

হামদানি জানান, ওই ভবনটি অবস্থানরতদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী। ভবনটি ধসে পড়লে তিনজন নিহতের পাশাপাশি অনেকে আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হামদানি আরও বলেন, সম্ভবত অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। ভবনটি মিটিং হল এবং ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হতো। ইন্দোনেশিয়ায় ভবন নির্মাণে মানদণ্ড শিথিল হওয়ায় ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এর আগে ২০২২ সালে দক্ষিণ কালিমান্তানে একটি তিনতলা মিনি মার্কেট ধসে পাঁচজন নিহত হন। এছাড়া দুই বছর আগে জাকার্তায় একটি পাঁচতলা ভবনের আংশিক ধসে দু’জন আহত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২