ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান!

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ফেসবুক। ব্যবহারকারীদের অজান্তেই অসৎ উদ্দেশ্যে তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করেন অনেকে। একে বলা হয় ‘ফেসবুক আইডি ক্লোন’। 

সাধারণত খ্যাতিমান শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের প্রোফাইল এভাবে ক্লোন করে অসামাজিক, অনৈতিক কাজ করে থাকে জালিয়াতকারীরা। সাম্প্রতিক সময়ে অভিনব এই জালিয়াতির হাত থেকে রক্ষা পাচ্ছেন না সাধারণ মানুষও।

সামাজিক মাধ্যম ফেসবুক খুললেই দেখা যায়, চাকরির ছড়াছড়ি। আর বেশিরভাগ চাকরিই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি।

সম্প্রতি হ্যাকরেডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা কেএফসি, রেড বুল— এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই লাগে। আসলে তা প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছু নয়।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, ফেসবুক ক্লোন হল প্রতারকদের কাছে জালিয়াতির এক নতুন উপায়। নতুন অ্যাকাউন্ট খুলেছেন এমন ব্যক্তিদের শিকার বানায় এরা। তার ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলা হয়। সেখান থেকে ব্যক্তির চেনা পরিচিতদের পাঠানো হয় ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ তা ‘অ্যাকসেপ্ট’ হলেই শুরু হয়ে যায় জালিয়াতি। অপরাধীরা অর্থ, ব্যক্তিগত তথ্য,  ই-মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে। এরপর পরিচিতদের সঙ্গে শুরু হয় জালিয়াতি।

এই ধরনের অপরাধ চক্রের ফাঁদ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ, ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি পরিচিতদের জানাতে হবে। বন্ধু, আত্মীয়দের সতর্ক করে দিতে হবে যাতে তারা ওই ধরনের কোনও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ‘অ্যাকসেপ্ট’ না করে। 

পুরো ঘটনার বর্ণনা দিয়ে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারেন। সেই পোস্ট যাতে সকলের নজরে পড়ে তার জন্য মন্তব্য করার বক্সে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখতে পারেন। এছাড়া পরিচিতদের কাছে বলতে হবে যেন ক্লোন অ্যাকাউন্টটি দেখলেই রিপোর্ট করে।

যেভাবে ভুয়ো অ্যাকাউন্ট রিপোর্ট করতে পারবেন:

ফেসবুক ফ্রেন্ডলিস্টে গিয়ে সেই ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে ফেসবুক পেজে যান। সেখানে প্রোফাইলের এক পাশে নাম, ছবির উল্টো দিকে একটু নিচে রয়েছে ৩টি ‘ডট’ চিহ্ন। সেখানে ক্লিক করলেই আসবে ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন। 

এরপর ফেসবুক জানতে চাইবে কেন ওই প্রোফাইল আপনি রিপোর্ট করতে চান, সেখানে কারণের তালিকা দেখতে পাবেন। সঠিক কারণে ক্লিক করলেই ভুয়ো অ্যাকাউন্টের রিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২