জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি মাদক কারবারি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সূত্র বলছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ব্যক্তি ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেয়া হয়েছে জানিয়েছে বিএসএফ। তবে তারা মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১০

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১১

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১২