টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে শুরু করেছিল বাংলাদেশ, ম্যাচটিও হারে ৭৭ রানের ব্যবধানে। সেই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে আজকের ম্যাচটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে লঙ্কানরা।

বাংলাদেশ দল 

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা দল

পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিলান রত্নায়েকে, মাহিশ থিকশানা, এসান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

অন্যদিকে, আজকের ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। টিকে থাকার লড়াইয়ে টাইগারদের কাছ থেকে লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশায় আছে কোটি ভক্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২