বাংলাদেশের ৭ রানের হারে সিরিজ জয় অজিদের

ছবি: সংগৃহীত

১৯৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মরণপণ লড়াই করল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনদের ব্যাটে জয়ের সুবাসও পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তের স্নায়ুচাপ আর ব্যাটিং ব্যর্থতায় তীরে এসে তরী ডুবল টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল সফরকারী অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ম্যাট রেনশর বিধ্বংসী ৮৯ এবং টিম ডেভিডের ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ৫ উইকেটে ১৯৬ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

১৯৭ রানের বিশাল রান তাড়া করতে নেমে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, তা ছিল অবিশ্বাস্য। দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান মাত্র ২ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৩৩ রান। তবে এই বিধ্বংসী জুটি বেশি দূর এগোতে পারেনি। ৪র্থ ওভারে বোলিংয়ে এসে ১৫ বলে ৩০ রান করা তানজিদকে নিজের ফিরতি ক্যাচে পরিণত করে ব্রেক-থ্রু এনে দেন ম্যাট রেনশ। এরপর উইকেটে এসে সৌম্য সরকারও (৯ বলে ১৫) দ্রুত সাজঘরে ফিরলে ৭৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত এক জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নিয়ে আসেন। ১২ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি দুই ব্যাটারই। প্রথমে অ্যারন হার্ডির বলে কাভারে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ রান করা পারভেজ। এর কিছুক্ষণ পর বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের শিকার হন ৪২ রান করা সাইফ। দ্রুত এই দুই উইকেট পতনের পর কঠিন হয়ে পড়ে সমীকরণ। শেষ ৪ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৪ রান।

বাঁচা-মরার ম্যাচে শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং ধীরগতির হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। ক্রিজে থাকা হৃদয় শেষ বল পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ বলে ছক্কা মারতে গিয়ে ব্যক্তিগত ৩৫ রানে ক্যাচ আউট হন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। আব্দুল গাফফার সাকলাইন ১৩ রানে অপরাজিত ছিলেন।

আগামী ২১ জুন একই ভেন্যুতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২