অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশ্যে আজ রবিবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

চলতি মাসের শেষদিকে আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। তামিমের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। গতবার খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন মারুফ মৃধা এবং শিহাব জেমস। মূল দলের ১৪ জন ছাড়াও স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৪ জনকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।

২৯ নভেম্বর পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। টুর্নামেন্টে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে। একই গ্রুপে থাকা অন্য দলগুলো হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে ভারত, পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২